bela
৫ নভেম্বর ২০২৫, ১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অক্টোবরে রাজনৈতিক সহিংসতায় নিহত ১০, বিএনপি জড়িত ৫৭ ঘটনায়

২০২৫ সালের অক্টোবর মাসে দেশে অন্তত ৬৪টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১০ জন নিহত ও ৫১৩ জন আহত হয়েছেন। এর মধ্যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলেই ৩৭টি ঘটনা ঘটেছে, যেখানে নিহত হয়েছেন ৯ জন এবং আহত ২৮৬ জন।

 

মঙ্গলবার (৪ নভেম্বর) মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) প্রকাশিত মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংগঠনের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়, অক্টোবর মাসে দেশের মানবাধিকার পরিস্থিতি ছিল উদ্বেগজনক। রাজনৈতিক সহিংসতা, নারী-শিশু নির্যাতন, সাংবাদিক নির্যাতন ও সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত ছিল।

 

প্রতিবেদন অনুযায়ী, বিএনপির সঙ্গে আওয়ামী লীগ, জামায়াত ও অন্যান্য দলের ২০টি সংঘর্ষে আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। মোট ৬৪ ঘটনার মধ্যে ৫৭টিই বিএনপির কোন্দল বা বিএনপির সঙ্গে অন্যান্য দলের সংঘর্ষ।

 

এ ছাড়া এ মাসে নারী ও কন্যা শিশুর ওপর নির্যাতনের শিকার হয়েছেন ২২১ জন, ধর্ষণের শিকার ৭৮ জন, শিশু নির্যাতনের শিকার ১৩৩ জন, সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে ৩৪টি, এবং গণপিটুনিতে নিহত হয়েছেন অন্তত ১০ জন।

 

প্রতিবেদনে সীমান্ত পরিস্থিতি সম্পর্কেও বলা হয়েছে, অক্টোবর মাসে ভারতীয় বিএসএফের হাতে ৪ জন বাংলাদেশি গ্রেফতার হন এবং ১৩৫ জনকে বাংলাদেশে পুশ ইন করা হয়। মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির হামলায় বিজিবি সদস্য ও জেলেরা ক্ষতিগ্রস্ত হন।

 

“এইচআরএসএস” সরকারের প্রতি আহ্বান জানায়—আইনের শাসন প্রতিষ্ঠা, রাজনৈতিক সংলাপ ও মানবাধিকার রক্ষায় দায়িত্বশীল ভূমিকা নিতে, যাতে দেশে সহিংসতা ও অধিকার লঙ্ঘনের মাত্রা হ্রাস পায়।

Facebook Comments Box
See also  সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

ছাত্রনেতা থেকে ‘মহামান্য’

প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সৌজন্য সাক্ষাৎ

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

তিন বছরের মধ্যে আরও ৩ এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের প্রস্তাবক ও সমর্থক কারা?

হুথিদের সঙ্গে যুদ্ধবিরতির পরিকল্পনা নেই: ইয়েমেন

হরমুজের ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’, দাবি ট্রাম্পের

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজবে—‘স্কুলঘণ্টা’

১০

আরেক মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা

১১

গোলাম রাব্বানীর ভাই রুহানী যে কারণে পুলিশের চাকরি হারালেন

১২

হামের উপসর্গে আরও ২ শিশুর প্রাণহানি

১৩

যে কয়টারে পার, উঠায়া নিয়া যাও: শেখ হাসিনা

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৫

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা আজ

১৬

টাঙ্গাইল রেলস্টেশনে ফুট ওভারব্রিজ নির্মাণের জোর দাবি

১৭

ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৫৫ জনই পেলেন জিপিএ-৫

১৮

২২৬টি মাদ্রাসার কেউই পাস করতে পারেনি

১৯

এসএসসি-সমমানে পাসের হারে শীর্ষে ঢাকা, ৭১.৬৩ শতাংশ

২০

Design & Developed by: BD IT HOST