কামরুল ইসলাম
১৫ এপ্রিল ২০২৬, ৫:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কারাবন্দি আ.লীগ নেতার মৃত্যু

জামালপুরে কারাবন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জিয়াউল হক জিয়া মারা গেছেন। ৬৭ বছর বয়সি এই নেতা দুইদিন আগে অসুস্থ হলেও চিকিৎসা পাননি বলে অভিযোগ করেছে তার পরিবার।

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্য হয়।

 

পরিবার সূত্রে জানা যায়, সদর উপজেলার একটি বিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগে দুদকের মামলায় চলতি বছরের ১৫ জানুয়ারি জিয়াউল হক গ্রেফতার হন। ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত জিয়াউল হক কারাগারে দুদিন আগে অসুস্থ হলেও ১৪ এপ্রিল দুপুরের পর তাকে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে নেয় কারা কর্তৃপক্ষ। সেখান থেকে রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা গেছেন।

 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইন উদ্দিন খান যুগান্তরকে জানান, জামালপুর কারাগারে অসুস্থ জিয়েউল হককে রাতে ৯টা ৫মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসে। এখন লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে রয়েছে।

 

জিয়াউল হকের ছেলে জাকিউর রাফিদ নাফি জানান, এখনো তার বাবার লাশ তাদের কাছে হস্তান্তর করেনি। লাশ নেওয়ার জন্য তারা ময়মনসিংহ মেডিকেল কলেজে অবস্থান করছেন।

 

জামালপুরের জেলা কারাগারের জেলার লিপি রানী সাহা যুগান্তরকে জানান, মঙ্গলবার দুপুরে জিয়াউলের রক্তচাপ বেড়ে গেলে তাৎক্ষণিকভাবে সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাতে তার মৃত্যু হয়।

Facebook Comments Box
See also  কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

১০

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

১১

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

১২

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৩

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১৪

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১৫

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৭

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৮

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৯

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST