স্টাফ রিপোর্টার
১৬ জুলাই ২০২৬, ৯:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জবি পদার্থবিজ্ঞান বিভাগের ৬ শিক্ষার্থী পেল যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থবিজ্ঞান বিভাগের ছয় শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। এ অর্জনে বিভাগজুড়ে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।

 

স্কলারশিপপ্রাপ্তদের মধ্যে বিভাগের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আল ইমরান যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেট ইউনিভার্সিটি তে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিফা সাজদা তাসনিম ইউনিভার্সিটি অব টলেডোতে পিএইচডি করার সুযোগ অর্জন করেছেন।

 

এছাড়া ২০১৪–১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াদুস সালেহিন আইওয়া স্টেট ইউনিভার্সিটিতে এবং একই শিক্ষাবর্ষের মনীষা আহমেদ বিংহামটন ইউনিভার্সিটি পিএইচডি করার সুযোগ পেয়েছেন।

 

২০১৫–১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালভিন মুস্তাকিম ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডাতে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। এছাড়া ২০০৮–০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেরুন নেছা আইওয়া স্টেট ইউনিভার্সিটিতে ফুল-ফান্ডেড পিএইচডি করার সুযোগ অর্জন করেছেন।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ স্কলারশিপপ্রাপ্ত ছয় শিক্ষার্থীর এই সাফল্য প্রকাশের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে একটি চিঠি প্রদান করেছে।

Facebook Comments Box
See also  ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

১০

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

১১

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

১২

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৩

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১৪

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১৫

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৭

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৮

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৯

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST