আলো জায়েদী
১০ অগাস্ট ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গাইল রেলস্টেশনে ফুট ওভারব্রিজ নির্মাণের জোর দাবি

টাঙ্গাইল জেলার প্রধান ও একমাত্র রেলস্টেশন টাঙ্গাইল রেলস্টেশন। প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য যাত্রী এই স্টেশনের মাধ্যমে ট্রেনে যাতায়াত করেন। হাজার হাজার পুরুষ, নারী, শিশু ও বয়স্ক মানুষ প্রতিদিন এই স্টেশন ব্যবহার করলেও অত্যন্ত দুঃখজনক বিষয় হলো—টাঙ্গাইল রেলস্টেশনে এখনো কোনো ফুট ওভারব্রিজ নির্মাণ করা হয়নি।

 

স্টেশনটিতে রয়েছে চারটি রেললাইন ও দুটি প্ল্যাটফর্ম। প্রতিটি রেললাইনে বিভিন্ন সময়ে ট্রেন এসে থামে এবং যাত্রীরা ট্রেনে ওঠানামা করেন। ফলে এক নম্বর রেললাইনে যখন একটি ট্রেন দাঁড়িয়ে থাকে এবং তিন নম্বর রেললাইনে আরেকটি ট্রেন থামে, তখন এক নম্বর প্ল্যাটফর্মের যাত্রীদের এক পাশ থেকে অন্য পাশে যেতে এবং চতুর্থ প্ল্যাটফর্মের যাত্রীদের মূল স্টেশনের গেটের দিকে যেতে রেললাইন অতিক্রম করতে হয়।

 

বিশেষ করে ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে রেললাইনের ওপর দিয়ে চলাচল করতে বাধ্য হন। শিশু, নারী ও বয়স্ক যাত্রীদের জন্য পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় অসাবধানতাবশত কিংবা দ্রুতগতির কোনো ট্রেন চলে এলে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

 

প্রশ্ন হলো—যাত্রীদের নিরাপত্তার জন্য কি রেল কর্তৃপক্ষের কোনো স্থায়ী ব্যবস্থা নেই? মানুষের জীবনের মূল্য কি এতটাই কম?

 

একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশনে যাত্রীদের নিরাপদ চলাচলের জন্য ফুট ওভারব্রিজ থাকা অত্যন্ত জরুরি। তাই টাঙ্গাইল রেলস্টেশনে অবিলম্বে কমপক্ষে দুটি ফুট ওভারব্রিজ নির্মাণের ব্যবস্থা গ্রহণের জন্য রেল কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছেন যাত্রী সাধারণ ও সচেতন নাগরিকরা।

 

দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে দুর্ঘটনা ঘটার আগেই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। টাঙ্গাইল রেলস্টেশনে দ্রুত দুটি ফুট ওভারব্রিজ নির্মাণ করে হাজার হাজার যাত্রীর নিরাপদ চলাচল নিশ্চিত করা হোক—এটাই এখন সময়ের দাবি।

 

 

Facebook Comments Box
See also  উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে হিন্দু মহাজোটের শোভাযাত্রা

ভূরুঙ্গামারীতে মৃত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ, কসাইকে ১১ হাজার টাকা জরিমানা

গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা

জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়ার দ্বারপ্রান্তে রূপপুর

ছিনতাই-চাঁদাবাজি নিয়ে সংসদে উদ্বেগ জামায়াতের ২ এমপির

নাগরিক সেবা সহজ করতে ৫ ব্যাংকের সঙ্গে ডিএসসিসির সমঝোতা স্মারক সই

রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি, ঈশ্বরদীতে প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

১০

জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

১১

অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

১২

ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব

১৩

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প

১৪

আর্জেন্টিনার জার্সিতে মেসির স্মরণীয় ১০ অধ্যায়

১৫

বিচারকের খাস কামরায় ডেকে পুলিশের এসআইকে মারধরের অভিযোগ

১৬

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে বিশ্ব চিঠি দিবস উপলক্ষে “চিঠি উৎসব ২০২৬” অনুষ্ঠিত

১৭

থাইল্যান্ডের তীরে আসছে ৫ হাজার মার্কিন সেনা, যৌনকর্মীদের সতর্ক করল কর্তৃপক্ষ

১৮

মন্ত্রিসভা বৈঠকে ৯ম পে-স্কেল প্রস্তাব অনুমোদন

১৯

নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন

২০

Design & Developed by: BD IT HOST