থাইল্যান্ডের পর্যটন শহর পাতায়ায় মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন পৌঁছানোর আগে যৌন ব্যবসার বিরুদ্ধে অভিযান জোরদার করেছে স্থানীয় প্রশাসন। রণতরীটিতে প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন সেনা রয়েছেন। তারা টানা ২০০ দিনেরও বেশি সময় সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডে বিশ্রাম ও বিনোদনের সুযোগ পাবেন।
সোমবার (৩১ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট জানায়, আগামী বুধবার (২ সেপ্টেম্বর) থাইল্যান্ডের রিসোর্ট শহর পাতায়ার কাছে লায়েম চাবাং বন্দরে নোঙর করার কথা রয়েছে ইউএসএস আব্রাহাম লিংকনের। এর সঙ্গে থাকবে আরও দুটি মার্কিন নৌযান।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST