মোঃ কামাল হোসেন
৫ জানুয়ারী ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীর মাধবদীতে ছোট ২ ভাইয়ের হাতে মাদকাসক্ত রমজান আলী নিহত।

 

নরসিংদীর মাধবদীতে মাদক থেকে সুস্থ্য জীবনে ফিরিয়ে আনতে ছোট দুই ভাইয়ের করা আঘাতে প্রাণ গেল মাদকাসক্ত বড় ভাই রমজান আলীর । ৪ জানুয়ারী ২০২৬ ইং রবিবার দিবাগত রাতে নরসিংদীর মাধবদী থানার পাইকারচর ইউনিয়ন এর পুরানচরে এই ঘটনা ঘটে। নিহত রমজান আলী (৩৬) একই গ্রামের মুসা মিয়ার ছেলে ও পুরানচর গ্রামের বাসিন্দা।যানা যায় নিহত রমজান আলী মাদকাসক্ত হওয়ায় দীর্ঘদিন ধরেই এসব পরিহার করার জন্য পারিবারিক ভাবে বাধা নিষেধ দেয়া হলেও কোন কাজে আসেনি। এলাকা মানুষের নানা ধরনের খারাপ মন্তব্যের কারণে ছোট দুই ভাই ও পরিবারের লোকজন অতিষ্ঠ হয়ে যায়। এরই ধারাবাহিকতায় গত রবিবার রাতে ঘরের ভেতরে এই বিষয়টি নিয়ে পরিবারের দুই ভাই মোশারফ হোসেন ও মনির হোসেন এর সাথে কথা কাটাকাটি একপর্যায়ে ঝগড়ায় জড়ায়ে যায় মাদকাসক্ত রমজান আলী। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট দুই ভাইয়ের লাঠির আঘাতে আহত হয় বড় ভাই রমজান আলী। এতে মাদকাসক্ত রমজান আলী গুরুতর আহত হলে প্রতিবেশী ও স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী রাবেয়া বেগম বলেন,রমজান আলী চারটি কন্যাসন্তানের জনক। তার ছোট মেয়ের বয়স মাত্র এক বছর। মাদকাসক্ত রমজান আলীকে পূর্বে তার পিতা মুসা মিয়া প্রশাসনের হাতে তুলে দেওয়ার পর ও মাদক সেবন থেকে মুক্ত করতে পারেননি।মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন বলেন,ঘটনার অদ্য ৫/১/২৬ ইং সোমবার খবর পাওয়ার পর এলাকা পরিদর্শনসহ মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রমজান আলী মাদকাসক্ত হওয়ায় তার ভাইদের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শেষ বিস্তারিত বলা যাবে। বর্তমানে মাধবদী থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

২

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

৩

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

৪

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

৬

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

৭

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

৮

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

৯

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

১০

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

১১

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

১২

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৩

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১৪

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১৫

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৭

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৮

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৯

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST