কামরুল ইসলাম
১০ জানুয়ারী ২০২৬, ৪:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ নেই: স্থানীয় সরকার উপদেষ্টা

ভোটের দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

 

নির্বাচন নিয়ে আশাবাদ প্রকাশ করে উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘এবারের নির্বাচনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ‘মানুষের ভোট’। এতে সাধারণ মানুষের অংশগ্রহণ থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

আদিলুর রহমান খান জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ ভোট’ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ‘এই সনদ ছাত্র ও সাধারণ মানুষের রক্তের বিনিময়ে লেখা হয়েছে। তাই এর প্রতি সবার দায়িত্ব আছে।’

 

তিনি আরও জানান, নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এতে মাঠে কোনো বৈষম্য থাকবে না বলে তিনি মনে করেন। তার কথা, ‘নির্বাচনের সময় সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে এবং এটি কার্যকর থাকবে।

 

এর আগে উপদেষ্টা সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় সিলেট বিভাগের কমিশনার, জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
See also  "যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: প্রতিবাদে সরব শিক্ষার্থীরা"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীর পাংশায় দাড়িয়ে থাকা ট্রাকের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু 

রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

রাজধানীতে মঙ্গলবার চালু হচ্ছে ‘মহিলা বাস সার্ভিস’

“যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: প্রতিবাদে সরব শিক্ষার্থীরা”

দেশের সব জেলা-উপজেলায় তথ্য কমপ্লেক্স করা হবে: তথ্যমন্ত্রী

ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

১০

ছাত্রনেতা থেকে ‘মহামান্য’

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সৌজন্য সাক্ষাৎ

১২

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

১৩

তিন বছরের মধ্যে আরও ৩ এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা

১৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

১৫

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের প্রস্তাবক ও সমর্থক কারা?

১৬

হুথিদের সঙ্গে যুদ্ধবিরতির পরিকল্পনা নেই: ইয়েমেন

১৭

হরমুজের ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’, দাবি ট্রাম্পের

১৮

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজবে—‘স্কুলঘণ্টা’

১৯

আরেক মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা

২০

Design & Developed by: BD IT HOST