মেরাজ উদ্দিন, রাজশাহী 
১ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে বিশ্ব চিঠি দিবস উপলক্ষে “চিঠি উৎসব ২০২৬” অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের আয়োজনে বিশ্ব চিঠি দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে “চিঠি উৎসব ২০২৬”।

 

“চিঠিতে যুক্ত হোক হৃদয়ের গল্প” স্লোগানে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেসিএমএস বিভাগ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই আয়োজন।

 

অনুষ্ঠানের উদ্বোধন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন প্রফেসর মোঃ শহিদুর রহমান। এসময় বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী বক্তব্যে তিনি চিঠি লেখার ঐতিহ্যকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, “ডিজিটাল যোগাযোগের এই যুগে হাতে লেখা চিঠি এখনো হৃদয়ের অনুভূতি প্রকাশের এক অনন্য মাধ্যম এবং এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সেই চর্চা টিকিয়ে রাখতে সহায়ক ভূমিকা রাখবে।”

 

উৎসবে সাংবাদিকতা বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

এ উৎসবের আয়োজনে ছিল চিঠি বিনিময়ের বিশেষ আয়োজন, চিঠি প্রদর্শনী ও পাঠ; পাশাপাশি ছিল আবৃত্তি, গান, নাচ -এর মত নানা বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন তাদের হাতে লেখা চিঠির হারিয়ে যাওয়া আবেগ ও সৌন্দর্য নতুন করে অনুভব করার সুযোগ করে দিয়েছে।

 

চিঠির পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনাগুলো উৎসবে যোগ করে প্রাণচাঞ্চল্যের এক ভিন্নমাত্রা; যা দিনটিকে আরও স্মরণীয় করে তোলে।

 

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মো: তানভীর হাসান ও সুবর্ণা মোস্তফা।

 

এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিভাগের শিক্ষক ফাতেমা-তুজ-জোহরা এবং মো: জসীম উদ্দীন।

Facebook Comments Box
See also  ভূরুঙ্গামারীতে মৃত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ, কসাইকে ১১ হাজার টাকা জরিমানা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে হিন্দু মহাজোটের শোভাযাত্রা

ভূরুঙ্গামারীতে মৃত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ, কসাইকে ১১ হাজার টাকা জরিমানা

গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা

জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়ার দ্বারপ্রান্তে রূপপুর

ছিনতাই-চাঁদাবাজি নিয়ে সংসদে উদ্বেগ জামায়াতের ২ এমপির

নাগরিক সেবা সহজ করতে ৫ ব্যাংকের সঙ্গে ডিএসসিসির সমঝোতা স্মারক সই

রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি, ঈশ্বরদীতে প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

১০

জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

১১

অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

১২

ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব

১৩

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প

১৪

আর্জেন্টিনার জার্সিতে মেসির স্মরণীয় ১০ অধ্যায়

১৫

বিচারকের খাস কামরায় ডেকে পুলিশের এসআইকে মারধরের অভিযোগ

১৬

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে বিশ্ব চিঠি দিবস উপলক্ষে “চিঠি উৎসব ২০২৬” অনুষ্ঠিত

১৭

থাইল্যান্ডের তীরে আসছে ৫ হাজার মার্কিন সেনা, যৌনকর্মীদের সতর্ক করল কর্তৃপক্ষ

১৮

মন্ত্রিসভা বৈঠকে ৯ম পে-স্কেল প্রস্তাব অনুমোদন

১৯

নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন

২০

Design & Developed by: BD IT HOST