bela
১৯ অক্টোবর ২০২৫, ৮:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশসহ ছয় দেশে সাইবার হামলা চালাচ্ছে ‘মিস্টেরিয়াস এলিফ্যান্ট’ হ্যাকার গ্রুপ

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সক্রিয় হয়েছে নতুন এক সাইবার গুপ্তচরবৃত্তি দল ‘মিস্টেরিয়াস এলিফ্যান্ট’। বৈশ্বিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাস্পারস্কি জানিয়েছে, এই হ্যাকার গ্রুপ বাংলাদেশসহ অন্তত ছয়টি দেশে বড় ধরনের সাইবার হামলা চালাচ্ছে।

রোববার (১৯ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে ক্যাস্পারস্কির গ্লোবাল রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম (GReAT) জানায়, গ্রুপটি বিভিন্ন সরকারি দফতর ও পররাষ্ট্র বিষয়ক প্রতিষ্ঠানে অনুপ্রবেশ করে গোপন তথ্য চুরি করছে। টার্গেট দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং আশপাশের আরও কয়েকটি দেশ।

প্রতিবেদনে বলা হয়, হ্যাকাররা অফিসিয়াল নথি, ছবি, আর্কাইভ ফাইল এবং এমনকি হোয়াটসঅ্যাপ ডেটা পর্যন্ত চুরি করছে। ‘মিস্টেরিয়াস এলিফ্যান্ট’ আগের তুলনায় এখন আরও উন্নত কৌশল ব্যবহার করছে—নিজস্ব টুলের পাশাপাশি ওপেন সোর্স সফটওয়্যার ও পাওয়ারশেল স্ক্রিপ্ট ব্যবহার করে টার্গেট সিস্টেমে ম্যালওয়্যার স্থাপন ও স্থায়ী প্রবেশাধিকার বজায় রাখছে।

গ্রুপটির প্রধান টুল ‘বাবশেল’, যা রিভার্স শেল হিসেবে কাজ করে এবং সরাসরি সিস্টেমে প্রবেশের সুযোগ দেয়। পাশাপাশি ‘মেমলোডার’ ও ‘হিডেনডেস্ক’ মডিউল ব্যবহার করে মেমরিতে গোপনে কাজ চালায়, যাতে সিকিউরিটি সফটওয়্যার সহজে শনাক্ত করতে না পারে।

ক্যাস্পারস্কির সিনিয়র সিকিউরিটি রিসার্চার নৌশিন শাবাব বলেন, “মিস্টেরিয়াস এলিফ্যান্টের অবকাঠামো এমনভাবে তৈরি যে এটি অত্যন্ত গোপনে কাজ করতে পারে এবং দ্রুত বিস্তৃত হতে সক্ষম। তারা একাধিক ডোমেইন, আইপি ঠিকানা, ওয়াইল্ডকার্ড DNS রেকর্ড, ভিপিএস এবং ক্লাউড হোস্টিং ব্যবহার করছে।”

তিনি আরও যোগ করেন, ওয়াইল্ডকার্ড DNS ব্যবহারের কারণে প্রতিটি রিকোয়েস্টের জন্য নতুন সাবডোমেইন তৈরি সম্ভব হয়—যা তাদের কার্যক্রম ট্র্যাক করা নিরাপত্তা টিমের জন্য বেশ কঠিন করে তোলে।

উল্লেখ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠিত GReAT ক্যাস্পারস্কির একটি প্রধান গবেষণা ইউনিট, যা বিশ্বব্যাপী এপিটি, র‍্যানসমওয়্যার, সাইবার গুপ্তচরবৃত্তি এবং ডিজিটাল অপরাধ চক্র উন্মোচনে কাজ করে আসছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে মঙ্গলবার চালু হচ্ছে ‘মহিলা বাস সার্ভিস’

“যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: প্রতিবাদে সরব শিক্ষার্থীরা”

দেশের সব জেলা-উপজেলায় তথ্য কমপ্লেক্স করা হবে: তথ্যমন্ত্রী

ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

ছাত্রনেতা থেকে ‘মহামান্য’

প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সৌজন্য সাক্ষাৎ

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

তিন বছরের মধ্যে আরও ৩ এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা

১০

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

১১

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের প্রস্তাবক ও সমর্থক কারা?

১২

হুথিদের সঙ্গে যুদ্ধবিরতির পরিকল্পনা নেই: ইয়েমেন

১৩

হরমুজের ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’, দাবি ট্রাম্পের

১৪

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজবে—‘স্কুলঘণ্টা’

১৫

আরেক মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা

১৬

গোলাম রাব্বানীর ভাই রুহানী যে কারণে পুলিশের চাকরি হারালেন

১৭

হামের উপসর্গে আরও ২ শিশুর প্রাণহানি

১৮

যে কয়টারে পার, উঠায়া নিয়া যাও: শেখ হাসিনা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST