এম আরফাত সুমন - চট্টগ্রাম।
২ ফেব্রুয়ারী ২০২৬, ৯:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যে কিশোর শিলংয়ে সালাউদ্দিনকে দেখতে গিয়েছিল

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু আনাছ তার মাকে বলেছিল ‘মা আমি রাজপথে যাচ্ছি, আমার সঙ্গীরা জীবন দিচ্ছে, রক্ত দিচ্ছে। আমি ঘরে বসে থাকতে পারব না। যদি আমি ফিরে না আসি তাহলে তুমি আমাকে নিয়ে গর্ব করো’।

 

আর আমার সন্তান শহীদ ওয়াসিম আকরাম। শাহাদতবরণের দুই সপ্তাহ আগে আমার নির্বাসিত জীবনে শিলংয়ে আমাকে দেখতে গিয়েছিল তার এক সঙ্গীসহ। আমি বলেছিলাম বাবা এ বয়সে তুমি কেন পাসপোর্ট করে মা-বাবার অর্থ ব্যয় করে আমাকে দেখতে এলে? বললো ‘আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল, সেজন্য আমি এসেছি’। আমার সঙ্গে ছবি তুলল, এসে ফেসবুক প্রোফাইল দিয়ে দিল। যেদিন তার মৃত্যু হলো, রাজপথে গুলিবিদ্ধ হলো, তার সেই ফেসবুক প্রোফাইলটি ভাইরাল হয়ে গেল। আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। তার মায়ের সঙ্গে টেলিফোনে কথা বললাম, বললো বাবা তোমাকে দেখে আসার পরে আর আমাকে দেখতে আসেনি।

 

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আবেগতাড়িত হয়ে এসব কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (পেকুয়া-চকরিয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে উপজেলা ছাত্রদল আয়োজিত মৌলভী ছাঈদুল হক স্মৃতি কুইজ প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণ ও ক্লাস টপার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

 

আমাদের সন্তানরা দেশের জন্য জীবন দিতে পারে, রক্ত দিতে পারে উল্লেখ করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরাই আমাদের নতুন প্রজন্ম। দেশের হাল তোমরাই ধরবে। আগামীর বাংলাদেশ তোমরাই গড়বে।

 

সালাহউদ্দিন বলেন, আমাদের স্লোগান সবার আগে বাংলাদেশ। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের হাতে ধরা বাংলাদেশের জাতীয় পতাকা আজকে আমাদের নেতা তারেক রহমানের হাতে। সেই পতাকা আজকে আমি তোমাদের হাতে তুলে দিয়ে গেলাম। তোমরা এ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্রকে পাহারা দেবে, রক্ষা করবে।

See also  বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

 

তিনি বলেন, আজীবন সংগ্রাম করেছি এ দেশের মানুষের অধিকার আদায়ের জন্য। আমার বাল্যজীবন থেকে আমি এখানকার যারা বাংলাদেশের অন্যান্য এলাকার মতো বিত্তশালী ছিল, কিন্তু চিত্তশালী ছিল না, গরিবের বন্ধু ছিল না। তাদের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছি, করতে করতে আমার সংগ্রামী জীবনের শেষপ্রান্তে।

 

বিএনপির এই নেতা বলেন, দেশের জন্য, গণতন্ত্রের জন্য আন্দোলন-সংগ্রাম করতে করতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একপর্যায়ে আমি গুম হয়ে গেলাম। আমাকে গুম করা হলো হত্যা করার উদ্দেশে। তোমরা এ দেশের মানুষ, আমার মা-বোনেরা সবাই রাব্বুল আলামিনের দরবারে মোনাজাত করেছিলেন বলেই আমি জীবিত আছি। অনেকেই আমাকে বলে মৃত্যুঞ্জয়ী বীর, না আমি মৃত্যুঞ্জয়ী বীর না, আমি একজন সেবক। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষক। তোমরাই মৃত্যুঞ্জয়ী বীর হবে।

 

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমার সন্তানরা আমরা যা করতে পারি নাই তোমরা তা করে দেখাবে, আধুনিক বাংলাদেশ গড়বে, সারা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করে মেধাবী, জ্ঞানভিত্তিক প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

১০

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

১১

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

১২

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৩

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১৪

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১৫

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৭

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৮

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৯

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST