শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন বাতিল করতে হবে: পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন বাতিল করতে হবে। কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, যা আবারও প্রমাণিত হয়েছে। বিএনপি যে পথে হাঁটছে, তা দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।

 

শুক্রবার (১০ এপ্রিল) বায়তুল মোকাররমে জুমার পর জামায়াতের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

শেরপুর-৩ এবং বগুড়া-৬ আসনের নির্বাচনে ব্যাপক ভোট ডাকাতি, কেন্দ্র দখল, জাল ভোট, নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করে জামায়াত।গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা না থাকলেও সব আগের মতোই আছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ভোট চাইলেও বিএনপি এর পক্ষে ছিল না। এর মধ্য দিয়ে বিএনপি মুনাফিকের পরিচয় দিয়েছে।

 

বিএনপি ক্ষমতাকে কাজে লাগিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে বাতিল করতে চাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সংসদে জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানার কথা বললেও গণভোট মানেন না তারা। গণভোটে ৫০ এর কাছে ৭০ বিজয়ী হয়েছে। ‘হ্যাঁ’তে ভোট দিয়ে, না বাস্তবায়ন করা মানেই হলো জনগণের সঙ্গে প্রতারণা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরদীর জয়নগর শিমুলতলা লিচু বাজারে উঠতে শুরু করেছে আগাম দেশীয় (মোজাফ্ফর) প্রজাতির সুস্বাদু লিচু

পুলিশের জন্য সুখবর

নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু হচ্ছে আজ

বিদেশিদের হাতে যাচ্ছে না চট্টগ্রাম বন্দর

মেয়র-চেয়ারম্যান পদে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা আজ

অনলাইন জুয়ার দ্বন্দ্বে ১০ বছরের শিশুকে হত্যা!

থানা থেকে এসি-সোফা সেট নিয়ে যাওয়া সেই ওসি এখন বনানী থানায়

দেশে পৌঁছেছে নাহিদা সুলতানা বৃষ্টির লাশ

মারা গেছেন নেজামে ইসলাম পার্টির আমির সরওয়ার কামাল

আজকের স্বর্ণের দাম: ৯ মে ২০২৬

১০

রাজবাড়ীতে ছাত্রাবাস থেকে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

১১

মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেলেন লিমন-বৃষ্টি

১২

নতুন ৪ থানা বসানোর পরিকল্পনা

১৩

রাজধানীতে ফোম কারখানায় আগুন

১৪

ভাটরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জোরালো আলোচনায় শফিকুল ইসলাম

১৫

বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা

১৬

দেশের পথে নাহিদা বৃষ্টির লাশ, পৌঁছাবে শনিবার

১৭

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলা

১৮

কমলো জ্বালানি তেলের দাম

১৯

আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে: তিতুমীর

২০

Design & Developed by: BD IT HOST