স্টাফ রিপোর্টার
২৫ মে ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হজে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চাইলেন ধর্মমন্ত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের কাছে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল নেতৃত্বের জন্য বিশেষ দোয়া কামনা করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।একই সঙ্গে তিনি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া চেয়েছেন। এছাড়া দেশের শান্তি, অগ্রগতি ও সারাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের মঙ্গল কামনায়ও হাজিদের কাছে বিশেষ প্রার্থনার আহ্বান জানান তিনি।

 

ধর্মমন্ত্রী বলেন, আল্লাহ যেন মানুষকে সহীহ বুঝ দান করেন, সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করেন এবং মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও সম্প্রীতি বজায় রাখেন। তিনি আরও দোয়া কামনা করে বলেন, দেশ যেন সব ধরনের অস্থিরতা, বিভেদ ও সংকট থেকে মুক্ত থেকে উন্নয়ন ও শান্তির পথে এগিয়ে যেতে পারে।

 

রোববার (২৪ মে) হজযাত্রীদের মিনায় রওনা করার সময় এ দোয়া চেয়েছেন তিনি।

 

ধর্মমন্ত্রী কায়কোবাদ বলেন, হাজিদের কল্যাণে বর্তমান সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে। হজযাত্রীদের যাতায়াত, আবাসন, চিকিৎসাসেবা ও সার্বিক ব্যবস্থাপনায় ইতোমধ্যে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে। হাজিরা যাতে নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক পরিবেশে হজ পালন করতে পারেন, সে লক্ষ্যেই সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

তিনি আরও বলেন, পবিত্র হজ শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং এটি ধৈর্য, শৃঙ্খলা, ত্যাগ ও পারস্পরিক সহমর্মিতার মহান শিক্ষা। তাই তিনি হাজিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য, কল্যাণ এবং বিশ্ব মানবতার শান্তির জন্য মহান আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করেন।

 

তিনি একইসঙ্গে দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে সকল ধরনের ষড়যন্ত্র, ক্ষতি, অপপ্রচার ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে মহান আল্লাহর হেফাজতে রাখার জন্যও বিশেষ দোয়ার আহ্বান জানান। পাশাপাশি দেশকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার তাওফিক দান করেন।

Facebook Comments Box
See also  প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

ভাতা নয়, মৃত্যুর পূর্বে রাষ্ট্রীয় স্বীকৃতি চান মুক্তিযোদ্ধা সুভাস চন্দ্র বসু

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার

ব্রাজিলের বিশ্বরেকর্ড কেড়ে নিল জার্মানি

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২

চীন সফর শেষে ঢাকায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে সংসদীয় দল

ভারতীয় এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে নি’হ’ত ৫

১০

চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

১১

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন

১২

ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

১৩

হাসিনার শেষ ও তারেক রহমানের প্রথম বাজেট একনজরে

১৪

দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

১৫

চাল, ডাল, পেঁয়াজসহ ৬০ নিত্যপণ্যের দাম কমতে পারে; সিগারেট, রড, বিদেশী প্রসাধনীর দাম বাড়তে পারে

১৬

ছাত্রদলের হাতে বেদম মার খেলেন সেই ‘সমন্বয়ক’ মাহাদী

১৭

বিশ্বকাপে ফ্রিতে যা বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা

১৮

তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক

১৯

দুই মাসের মধ্যে মিউচুয়াল ফান্ড বিধিমালা ও মার্জিন রুলস ২০২৫ বাতিলের আশ্বাস

২০

Design & Developed by: BD IT HOST