অনলাইনভিত্তিক ক্যাসিনো জুয়ার বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত বিশেষ অভিযানে মোবাইলের মাধ্যমে ক্যাসিনো জুয়া পরিচালনাকারী সংঘবদ্ধ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে।এ অভিযান পরিচালনা করা হয় দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন এর সঠিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ আনোয়ার হোসেন এর নিবিড় তত্ত্বাবধানে। ডিবির তথ্য অনুযায়ী, শনিবার (২২ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ডিবি অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস টিম প্রথম অভিযান পরিচালনা করে কোতয়ালী থানাধীন কালীতলা এলাকার মেসার্স মনি এন্টারপ্রাইজ বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসে। সেখানে তল্লাশি চালিয়ে অনলাইন ক্যাসিনো পরিচালনায় যুক্ত থাকা ২ জনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তাদের স্বীকারোক্তির ভিত্তিতে একই দিন পার্বতীপুরের মেলার ডাঙ্গা এলাকায় দ্বিতীয় দফা অভিযান পরিচালিত হয়। সেখানে আরও ৩ জন সদস্যকে গ্রেফতার করতে...
Developed by BDITHOST