বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন কবি নন, তিনি বাঙালির মানবিক চেতনা, মনন ও জাতিসত্তার অন্যতম প্রধান ভিত্তি। সোমবার (১১ মে) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির আয়োজনে চার দিনব্যাপী রবীন্দ্রজয়ন্তী উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন এ অনুষ্ঠান হয়। রিজভী বলেন, রবীন্দ্রচর্চা মানুষকে সাম্প্রদায়িক সংকীর্ণতা থেকে মুক্ত করে আন্তর্জাতিক মানবতাবোধে উদ্বুদ্ধ করে। রবীন্দ্রনাথের সাহিত্য, গান, কবিতা ও উপন্যাস আমাদের মনকে বিশুদ্ধ ও স্নিগ্ধ করে তোলে। সমাজের নানা পঙ্কিলতা, কুটিলতা ও অপকর্ম থেকে মুক্ত হতে রবীন্দ্রচর্চার বিকল্প নেই। রবীন্দ্রসংগীত মানুষের মনকে এক ধরনের স্বর্গীয় আবহে নিয়ে যায় উল্লেখ করে তিনি বলেন, আমাদের মন খারাপের সময়, বিষণ্নতার...
Developed by BDITHOST