নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান দায়িত্ব গ্রহণের পর থেকেই অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং থানার কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর ভূমিকা পালন করছেন বলে দাবি করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। স্থানীয় বাসিন্দাদের মতে, ওসি আসাদুজ্জামান যোগদানের পর থেকেই অপরাধীদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়ে এক ধরনের ভীতি তৈরি হয়েছে। নিয়মিত টহল, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের কারণে অপরাধীরা আগের মতো সক্রিয় হতে পারছে না। এছাড়া, থানাকেন্দ্রিক দালালচক্রের দৌরাত্ম্য কমাতে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। ফলে সাধারণ মানুষ এখন মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি থানায় এসে আইনি সেবা নেওয়ার সুযোগ পাচ্ছেন, যা পুলিশের প্রতি জনসাধারণের আস্থা অনেকটাই বাড়িয়ে দিয়েছে বলে অনেকের অভিমত। সচেতন মহলের বক্তব্য: "অপরাধী ও স্বার্থান্বেষী একটি মহল নিজেদের অবৈধ...
Developed by BDITHOST