জুলাই গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট উৎসব পর্যবেক্ষণ করার আগ্রহ দেখিয়েছে ইউরোপীয় ইউনিয়নসহ উল্লেখযোগ্য সংখ্যক সংস্থা। এর মধ্যে অন্যতম ছিল বেসরকারি সংস্থা পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা)। এনজিওটিকে ১০ হাজারের বেশি পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। ভোটের মাত্র চার দিন আগে সেই পদক্ষেপ থেকে সরে এসেছে কমিশন। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদের বরাত দিয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় ইসি সচিবও উপস্থিত ছিলেন। আবুল কালাম বলেন, ‘পাশা’ নামে একটি এনজিও ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ করবে বলে বলেছিল। নির্বাচন কমিশন থেকে তাদের...
Developed by BDITHOST