দীর্ঘদিন ধরে আইফোন ব্যবহারকারীদের জন্য এয়ারড্রপ ছিল দ্রুত ফাইল শেয়ারের অনন্য সুবিধা। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা কুইক শেয়ার ব্যবহার করলেও দুই ভিন্ন অপারেটিং সিস্টেমের মধ্যে ফাইল আদান-প্রদানের সীমাবদ্ধতা থেকেই গেছে। এবার সেই বাধা ভেঙে দিল গুগল। প্রযুক্তি জায়ান্টটি জানিয়েছে এখন থেকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সরাসরি আইফোন, আইপ্যাড এবং ম্যাক ডিভাইসে ফাইল পাঠাতে পারবেন, তাও এয়ারড্রপের মাধ্যমেই। এই সুবিধা প্রথমে আসছে পিক্সেল ১০ সিরিজে, পরবর্তীতে অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসেও উন্মুক্ত হবে।অনেকে ভেবেছিলেন, দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এমন ব্যবস্থা এসেছে। তবে গুগল নিশ্চিত করেছে এটি সম্পূর্ণ তাদের নিজস্ব উদ্ভাবন, অ্যাপলের কোনো সহযোগিতা ছাড়াই। গুগলের এক মুখপাত্র বলেছেন, কোনো বিকল্প ট্রিক নয়, পুরো সিস্টেমই তারা শুরু থেকে তৈরি করেছে। ভবিষ্যতে অ্যাপল চাইলে সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হতে পারে।যেভাবে কাজ করবে নতুন সুবিধা: পিক্সেল ১০ ব্যবহারকারী যদি কোনো...
Developed by BDITHOST