ভারতের রাজধানী নয়াদিল্লিতে আইআরএস কর্মকর্তার ২২ বছর বয়সী মেয়েকে ধর্ষণ ও হত্যা করা হয়। এর প্রায় আড়াই লাখ রুপি লুটের অভিযোগ উঠেছে গৃহকর্মী হিসেবে কাজ করা এক যুবকের বিরুদ্ধে। পুলিশ জানায়, অভিযুক্ত রাহুল মিনা (১৯) প্রায় আট মাস আগে ওই পরিবারে গৃহকর্মী হিসেবে যোগ দিয়েছিলেন। নানা অভিযোগে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তবে ঘটনার দিন তিনি গোপনে সেই বাড়িতে ঢুকেন। বুধবার (২২ এপ্রিল) সকালে দক্ষিণ দিল্লির কাইলাশ হিলস এলাকায় ওই কর্মকর্তার বাসায় ঢুকে একা থাকা তরুণীকে ধর্ষণের পর মোবাইল ফোনের চার্জারের তার দিয়ে নির্মমভাবে শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। পরে তিনি পোশাক পরিবর্তন করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্ত বাড়ির ভেতরের পরিবেশ ও পরিবারের সদস্যদের দৈনন্দিন রুটিন সম্পর্কে আগে থেকেই অবগত ছিলেন।...
Developed by BDITHOST