প্রায় ১৩ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তার মুক্তির পর বাড়ির সামনে নজরদারি জোরদার করেছে পুলিশ। স্থাপন করা হয়েছে আধুনিক ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা। পাশাপাশি সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের দিনভর এলাকায় তৎপর থাকতে দেখা গেছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে কারামুক্ত হওয়ার পর নিজ বাসভবনে ফেরেন তিনি। এরপর থেকেই তার বাসায় দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বাসিন্দাদের ভিড় লক্ষ্য করা গেছে। জেলা পুলিশ জানিয়েছে, তিনবারের সাবেক এই মেয়রের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা এবং তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো কর্মসূচিতে সম্পৃক্ত হন কিনা, তা পর্যবেক্ষণের জন্য অতিরিক্ত নজরদারির ব্যবস্থা করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টা মামলাসহ মোট ১২টি মামলায়...
Developed by BDITHOST