অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, কৃষক-জনতার অকৃত্রিম নেতা এ কে ফজলুল হক—যিনি ইতিহাসে “শেরে বাংলা” নামে অমর—তার ৬৪তম মৃত্যুবার্ষিকী (২৭ এপ্রিল ২০২৬)। ১৯৬২ সালের এই দিনে ঢাকায় তিনি ইন্তেকাল করেন। তাঁর জীবন, কর্ম ও দর্শন আজও বাংলার রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে এক অনন্য আলোকবর্তিকা হয়ে রয়েছে। ১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন শেরে বাংলা। তিনি শৈশব থেকেই মেধাবী ও মানবিক গুণাবলির অধিকারী ছিলেন। উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে তিনি আইন, রাজনীতি ও সমাজসেবায় নিজেকে প্রতিষ্ঠিত করেন। শেরে বাংলার রাজনৈতিক জীবন ছিল অত্যন্ত বিস্তৃত ও বহুমাত্রিক। তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী (১৯৩৭-১৯৪৩)। কলকাতা সিটি করপোরেশনের প্রথম মুসলিম মেয়র, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর। যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, আইনসভার সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ব্রিটিশবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা...
Developed by BDITHOST