জীর্ণ পুরাতনকে পেছনে ফেলে নতুনের আহ্বানে আজ শুরু হলো বাংলা নববর্ষ ১৪৩৩। ঋতুচক্রের আবর্তনে আজ পহেলা বৈশাখ। বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে যাওয়া এই দিনটি আজ পরিণত হয়েছে এক সর্বজনীন উৎসবে। জাতি, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে উঠে মনের কোণে নতুন আশা আর ঐক্যের বার্তা নিয়ে এসেছে এই নতুন বছর। শুভ নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পৃথক বার্তায় তারা দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। অতীতের সব ব্যর্থতা ভুলে নতুন বছরে এক উন্নত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন দেশের শীর্ষ দুই নেতা। রাজধানীসহ সারাদেশ আজ মেতে উঠেছে বৈশাখী উৎসবে। ভোরের প্রথম আলো নতুন স্বপ্ন আর সম্ভাবনার বার্তা নিয়ে এসেছে। দিবসটি উপলক্ষে আজ...
Developed by BDITHOST