একদন্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। আজ (২৫ জুন) বৃহস্পতিবার সকাল ১১টায় একদন্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা প্রধান শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। উল্লেখ্য, আটঘরিয়া উপজেলার ঐতিহ্যবাহী একদন্ত উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে হামলা চালিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ উঠেছে বহিরাগত সন্ত্রাসীদের বিরুদ্ধে। ঘটনাটি বুধবার সকাল ১১টার দিকে একদন্ত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ঘটে। বিদ্যালয়ের একাধিক শিক্ষক ও প্রধান শিক্ষক জানান, পূর্বপরিকল্পনা অনুযায়ী একাধিক মামলার আসামি হিসেবে পরিচিত আফাজ উদ্দিন নছা এবং তার ভাগ্নে সেলিম হোসেন ঘটনার...
Developed by BDITHOST