
পাবনার আটঘরিয়া উপজেলার মাছপাড়া ইউনিয়নের খিদিরপুর এলাকায় সোমবার একটি মোটরসাইকেল দুর্ঘটনায় চালক আহত হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, খিদিরপুর কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি দ্রুত গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছপালা ভেঙে খাদে উল্টে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে আহত চালককে উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসার জন্য আটঘরিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আহত চালকের নাম সজিব (পিতা: সোহেল আলী) বলে জানা গেছে। তবে এলাকাবাসীর অনুরোধে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। স্থানীয়রা জানান, ওই সড়কে প্রায়ই দ্রুত গতির কারণে দুর্ঘটনা ঘটে। তাই যানবাহন চালকদের সতর্কভাবে চলাচলের জন্য এলাকাবাসী আহ্বান...
Developed by BDITHOST