কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আইনজীবীরা জানিয়েছেন, এই আদেশের ফলে বিএনপির এই প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন না। আজ রোববার (১ ফেব্রুয়ারি) এই আদেশ দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ। আইনজীবীরা জানান, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হওয়া সত্ত্বেও হলফনামায় বিষয়টি প্রকাশ করেননি। এই কারণে তাঁর প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।এর আগে গত ১৭ জানুয়ারি ঋণখেলাপির অভিযোগে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। এরপর তিনি হাইকোর্টে রিট দায়ের করেন। ২১ জানুয়ারি হাইকোর্ট তাঁর আবেদন খারিজ করে ইসির সিদ্ধান্ত বহাল রাখলে পরদিন ২২ জানুয়ারি সুপ্রিম কোর্টে আবেদন করেন মুন্সী।
Developed by BDITHOST