জেলখানায় যখন আপনি গেলেন, আপনার মাথায় কি চিন্তাটা এসেছে যে আমি কী করেছি, যার জন্য আমাকে এই অবস্থায় পড়তে হলো? জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামালের এ প্রশ্নের জবাবে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না বলেছেন, এসেছে। এসেছে ভাই, এবার গ্রেপ্তার হয়েছি শুধু সে কারণে নয়। এর আগেও আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল স্ট্রেট ফরওয়ার্ড নিউজ করার কারণে কিংবা টকশোতে হয়ত আমার নানান ধরনের মন্তব্য অ্যাংকরিংয়ের চেয়ারে বসে করতে হয়েছে বা প্রশ্ন করতে হয়েছে, ঠিক সেই কারণে যেমন আওয়ামী লীগের শেষ ১০ বছরে আমাকে নানা ধরনের খেসারত দিতে হয়েছে পেশাগত জীবনে। আবার এসে এই সরকারের সময় আপনাকেও ফ্যাসিবাদের দোসর বানাচ্ছে, আমাকেও ফ্যাসিবাদের দোসর বানাচ্ছে, আমরা আসলে কাদের দোসর?বুধবার (১৯শে নভেম্বর) ‘অন্য মঞ্চ’ নামের মাসুদ কামালের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে...
Developed by BDITHOST