সংসদে বিতর্ক আর রাস্তায় ক্ষোভের আবহেই দিল্লির যন্তর-মন্তরে শিক্ষার্থী আন্দোলনের সময় উসকানিমূলক ও আপত্তিকর স্লোগানের ঘটনায় সামাজিক সহনশীলতার বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি শুক্রবার (৩১ জুলাই) তিনি এই ঘটনার প্রেক্ষাপটে আন্দোলনকারীদের প্রতি সংযম ও ক্ষমার আহ্বান জানিয়ে বলেন, গালিগালাজ বা গালাগালি কখনো সমস্যার সমাধান হতে পারে না। সমাজকে অপরাধমূলক শাস্তির পথ না বেছে এই ভুল পথে পরিচালিত তরুণদের সুপথে ফিরিয়ে আনার পরামর্শ দেন তিনি। প্রশ্নপত্র ফাঁসের দাবিতে যন্তর-মন্তরে ‘কাকরোচ জনতা পার্টি’র নেতৃত্বে গত ২৩ জুলাই এক বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অভিযোগ উঠেছে, আন্দোলন চলাকালে প্রধানমন্ত্রী ও তার প্রয়াত মা-কে লক্ষ্য করে অত্যন্ত আপত্তিকর ও অশালীন ভাষা ব্যবহার করা হয়। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী ভিডিও বার্তায় বলেন, ‘যন্তর-মন্তরে যা ঘটেছে, তা পুরো দেশ ও বিশ্ব দেখেছে।...
Developed by BDITHOST