আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ায় বর্তমানে আর্জেন্টিনার জাতীয় দলের সঙ্গে নেই আনহেল ডি মারিয়া। তবে লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজদেরকে ঠিকই হৃদয়ের সবচেয়ে কাছে রেখেছেন দেশটির সাবেক তারকা। তাদের জন্য ডি মারিয়া দিয়েছেন আবেগঘন এক বার্তা। কানসাস সিটিতে বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু করবে আর্জেন্টিনা। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখার অভিযানে লড়বে লিওনেল স্কালোনির শিষ্যরা। ২০২৪ সালের কোপা আমেরিকা জেতার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ডি মারিয়া। তাই এই বিশ্বকাপে মেসিদের সঙ্গে মিলে বিশ্বকাপ জয়ের অভিযানে নামা হবে না ৩৮ বছর বয়সি এই তারকা ফরোয়ার্ডের।তবে দলের প্রতি নিজের সমর্থন জানাতে ভোলেননি মারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে দেওয়া বার্তায় আর্জেন্টিনার সঙ্গে থাকার বার্তা দিয়েছেন তিনি। ‘আজ থেকে এক নতুন স্বপ্নের যাত্রা...
Developed by BDITHOST