কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত আর্জেন্টিনা–ফ্রান্সের ঐতিহাসিক বিশ্বকাপ ফাইনালের কথা এখনো ফুটবলপ্রেমীদের মনে গেঁথে আছে। সেই শ্বাসরুদ্ধকর ম্যাচটি পরিচালনা করেছিলেন পোলিশ রেফারি সাইমন মারচিনিয়াক, যিনি তার নিখুঁত ও সাহসী সিদ্ধান্তের জন্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। সাড়ে তিন বছর পর আবারও আলোচনায় সেই পরিচিত মুখ। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার মিশনে আগামীকাল আলজেরিয়ার মুখোমুখি হবে। কানসাস সিটির ‘জে’ গ্রুপের এই গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে মারচিনিয়াককে। বর্তমান বিশ্ব ফুটবলে অন্যতম সেরা রেফারি হিসেবে বিবেচিত ৪৫ বছর বয়সি এই পোলিশ অফিসিয়াল কাতার বিশ্বকাপ ফাইনালে ভিএআরের ওপর খুব বেশি নির্ভর না করেই কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল ফরাসি ফরোয়ার্ড মার্কাস থুরামের ডাইভিং ধরে ফেলা, যা টিভি রিপ্লেতে প্রথমে অনেকেই ফাউল মনে করেছিলেন। সেই ম্যাচে অতিরিক্ত সময়...
Developed by BDITHOST