প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শরিয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম শিগগিরই চালু হওয়ার ঘোষণায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলকে ধন্যবাদ জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় এ কথা বলেন তিনি। শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সুদমুক্ত ঋণ দেওয়ার দাবি তুলেছিলাম। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বিষয়টি বাস্তবায়নের চেষ্টা করবেন বলে জানিয়েছিলেন। আমরা আনন্দিত যে, তিনি যথাযথ উদ্যোগ গ্রহণ করেছেন এবং এক মাসের মধ্যেই প্রবাসী কল্যাণ ব্যাংকে শরিয়াহ উইং চালুর ঘোষণা দিয়েছেন। তাকে আন্তরিক ধন্যবাদ। এতে প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণের পথ কিছুটা হলেও সুগম হবে ইনশাআল্লাহ।’ তিনি বলেন, ‘অবশ্য আমরা প্রথমে শরিয়া উইং চালুর দাবি করলেও আস-সুন্নাহ ফাউন্ডেশন...
Developed by BDITHOST