বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, কৃষি ও যোগাযোগসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একইসঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগ সম্প্রসারণ এবং ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে। সোমবার জাকার্তায় অনুষ্ঠিত বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিতীয় দফা পররাষ্ট্র দপ্তর পরামর্শতে (এফওসি) এসব বিষয়ে আলোচনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। ইন্দোনেশিয়া প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া, প্রশান্ত ও আফ্রিকা বিষয়ক মহাপরিচালক ড. সান্তো দার্মোসুমার্তো। ২০২১ সালে প্রথম দফা বৈঠকের ধারাবাহিকতায় অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক ইস্যুতে মতবিনিময় হয়। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ,...
Developed by BDITHOST