বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সরকারের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ আন্দোলনের সময় যারা নিহত হয়েছেন, তাদের স্মরণেই এই জাতীয় শোক পালন করা হচ্ছে। সরকারি এক বিবৃতিতে বলা হয়, ইরানি জাতি দেখেছে যে, কীভাবে অপরাধীরা দায়েশ (আইএসআইএল বা আইএসআইএস)-এর মতো বর্বর সহিংসতা চালিয়ে সাধারণ মানুষ, বাসিজ স্বেচ্ছাসেবক ও পুলিশ সদস্যদের লক্ষ্যবস্তু করেছে, যার ফলে অনেকেই শহীদ হয়েছেন। এদিকে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, সরকারের সঙ্গে নিরাপত্তা সংস্থাগুলো সমন্বয় করে দ্রুত ইন্টারনেট পুনঃসংযোগ চালু করতে কাজ করছে। দূতাবাস ও সরকারি মন্ত্রণালয়গুলোর ইন্টারনেট সংযোগও চালু করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের হুঁশিয়ারি বিক্ষোভে আরও উসকানি সৃষ্টি করছে বলেও অভিযোগ করেছেন আরাগচি। এদিকে, চলমান সহিংস বিক্ষোভের প্রতিবেদে সোমবার ইসলামিক প্রজাতন্ত্রের সমর্থনে জাতীয় বিক্ষোভের আহ্বান জানিয়েছে ইরান সরকার। রোববার...
Developed by BDITHOST