
লেবাননের দক্ষিণাঞ্চলে দখলদার ইসরাইলের ধারাবাহিক বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। চলমান যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও এসব হামলা অব্যাহত রয়েছে। খবর আল জাজিরার। শুক্রবার ( ১ মে ) নাবাতিয়েহ জেলার হাব্বুশ এলাকায় ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত আটজন নিহত এবং আরও অন্তত আটজন আহত হন। আহতদের মধ্যে একজন শিশু ও একজন নারী রয়েছেন। স্থানীয় উদ্ধারকারী দল ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে হতাহতদের উদ্ধারের চেষ্টা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাপক বিমান হামলায় পুরো একটি আবাসিক এলাকা ধ্বংস হয়ে গেছে এবং বহু ভবন মাটির সঙ্গে মিশে গেছে। এদিন টায়ার ও নাবাতিয়েহর আশপাশের আরও কয়েকটি এলাকায় হামলায় অন্তত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন স্থানে বাড়িঘর, একটি কনভেন্ট ও একটি স্কুল ধ্বংস করা হয়েছে। হামলার আগে হাব্বুশ এলাকার বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে...
Developed by BDITHOST