নির্বাচন কমিশন-ইসির সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। বুধবার (৭ জানুয়ারি) বিকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার-সিইসির সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সিইসি ও চার নির্বাচন কমিশনার উপস্থিত রয়েছেন। জামায়াতের ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট হবে। ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫১টি দলের ও স্বতন্ত্র মিলে আড়াই সহস্রাধিক। ৪ জানুয়ারি পর্যন্ত বাছাইয়ে বাদ পড়েছে ৭২৩ জন, তাদের অধিকাংশই স্বতন্ত্র আর বিএনপি ও জামায়াতের। বাকিগুলো এনসিপিসহ অন্য দলের। ইতোমধ্যে জামায়াতে ২৭৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছে; দলটির বাদ পড়া প্রার্থীদের মধ্যে সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ আপিল করেছেন। ৯ জানুয়ারি পযন্ত আপিলের সুযোগ রয়েছে, ১০-১৮...
Developed by BDITHOST