ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ (সংশোধন) বিল ২০২৬-এ ই-সিগারেটসহ নতুন ধরনের তামাকজাত পণ্যের নিষেধাজ্ঞা বাতিল করায় গভীর উদ্বেগ জানিয়েছে জনস্বাস্থ্য সংশ্লিষ্ট তামাকবিরোধী সংগঠন সমূহ। এই সিদ্ধান্ত জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলবে এবং তরুণ প্রজন্মকে ঝুঁকির দিকে ঠেলে দেবে বলেও জানানো হয় সংগঠনগুলোর পক্ষ থেকে। শনিবার (১১ এপ্রিল) এক সংবাদ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়। বিবৃতি প্রদানকারী সংগঠনগুলো হলো- বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা), বাংলাদেশ টোব্যাকো কন্ট্রোল অ্যাডভোকেট (বিটিসিএ), বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি), বাংলাদেশ টোব্যাকো কন্ট্রোল রিসার্চ নেটওয়ার্ক (বিটিসিআরএন), বাংলাদেশ ক্যান্সার সোসাইটি, এইড সোসাইটি, আর্থ ফাউন্ডেশন, সেতু, লিডার্স ইন টোব্যাকো কন্ট্রোল এলামনাই অ্যাসোসিয়েশন, লেটথ ওয়ার্ক, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন, পাবলিক হেলথ ল’ইয়ার্স নেটওয়ার্ক, স্বাস্থ্য আন্দোলন, তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ), ইউনাইটেড...
Developed by BDITHOST