
ওষুধ কোম্পানির কাভার্ডভ্যানচালক রবিউল ইসলাম। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ওষুধ নিয়ে রংপুরের তারাগঞ্জ যাচ্ছেন। শনিবার (১৪ মার্চ) বিকাল ৪টায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রসুলপুর সবুর ফিলিং স্টেশনে জ্বালানির জন্য গাড়ির লাইনে দাঁড়ান। রোববার (১৫ মার্চ) দুপুর ২টা পর্যন্ত তিনি কোনো জ্বালানি পাননি। রবিউল ইসলাম বলেন, ২২ ঘণ্টা অতিবাহিত হলেও কোনো জ্বালানি পাইনি। এতে যেমন ভোগান্তি পোহাতে হচ্ছে, অন্যদিকে সময়মতো ওষুধ পৌঁছে দিতে পারছি না। গাড়ির ওষুধগুলো তারাগঞ্জ পৌঁছে দিয়ে রূপগঞ্জ ফিরে তারপর ছুটি নিয়ে বাড়ি যেতে হবে। জ্বালানি তেলের যে সংকট আর যে যানজট তাতে মনে হয় ঈদ সড়কেই করতে হবে। শুধু রবিউল ইসলাম নয়, তার মতো হাজার হাজার যানবাহনের চালক বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানির জন্য অপেক্ষা করছে। চাতক পাখির মতো পাম্পের দিকে তাকিয়ে রয়েছে চালকরা। মহাসড়ক ব্যবহারকারীরা জানান,...
Developed by BDITHOST