পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে এএসআই সুজাউল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি মো. সেতু (৩২) কে আবারও গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার পাকশী বাবুপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটক সেতু ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, চার রাউন্ড তাজা কার্তুজ এবং ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাকশী পুলিশ ফাঁড়ির পরিদর্শক এবিএম মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৫টার দিকে সেতুর বাড়ি ঘেরাও করা হয়। এ সময় তিনি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। তিনি আরও জানান, সেতু ২০১৫ সালে সংঘটিত...
Developed by BDITHOST