ঈশ্বরদী( পাবনা) উত্তর বঙ্গের প্রবেশদ্বার ঈশ্বরদীসহ উত্তরের জেলাগুলোতে ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত। সেই সাথে ফাল্গুনের প্রথম প্রান্তিকেই প্রকৃতি মিলছে বসন্তের আগমনী বার্তা । শীতের প্রকোপ কমতেই প্রকৃতির রূপে এসেছে পরিবর্তন। গাছে গাছে ফুটে উঠেছে মুকুল, যা ঋতু পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত বলে জানাচ্ছেন কৃষি ও প্রকৃতিবিদরা। শুধু আম নয় বরং আমের পাশাপাশি কাঁঠাল, লিচুসহ বিভিন্ন ফলের গাছের শাখা মুকুলে ছেয়ে গেছে। গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরতলির অলিগলিতে দেখা যাচ্ছে একি দৃশ্যপট। ভোরের নরম রোদ ও হালকা বাতাসে মুকুলের সুবাসে মৌমাছি ও প্রজাপতির আনাগোনাও বেড়েছে। প্রকৃতির এই সৌন্দর্যে বিমোহিত এখন সবাই। মুকুলের সমাহার কৃষকদের মাঝেও আশার সঞ্চার করেছে। তারা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবার ফলন ভালো হওয়ার উজ্জল সম্ভাবনা রয়েছে। কৃষিবিদরা বলছেন, তবে বসন্ত ও পরবর্তী সময়ে হঠাৎ ঝড়-বৃষ্টি...
Developed by BDITHOST