
ঈশ্বরদীর সাঁড়া গোপালপুর এলাকায় পূর্ববিরোধের জেরে ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ (২৬)কে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে রেললাইনের পাশে একটি চায়ের দোকানে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় একদল সন্ত্রাসী এসে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে এবং ঘটনাস্থলে কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়। নিহত সোহাগ উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল মন্নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব এবং জিয়া সাইবার ফোর্সের ঈশ্বরদী উপজেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে...
Developed by BDITHOST