পাবনার ঈশ্বরদীতে নিজের সন্তানের হাতেই বারবার নির্যাতনের শিকার হয়ে অসহায় হয়ে পড়েছেন এক বৃদ্ধ পিতা। জীবনের শেষ প্রান্তে এসে যে ছেলের কাঁধে ভর দিয়ে বাকি পথ চলার কথা, সেই ছেলের হাতেই নির্মম নির্যাতনের শিকার হয়ে থানায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তিনি—এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে ঈশ্বরদীতে। ভুক্তভোগী মো. আব্দুল গনি প্রামানিক (৭৪), উপজেলার পাকশী এলাকার বাঘইল পূর্বপাড়া (সাঁকোর মুখ) গ্রামের বাসিন্দা। বয়সের ভারে ন্যুব্জ এই মানুষটি অভিযোগ করেছেন, তারই বড় ছেলে মো. উজ্জল প্রামানিক (৪৫) ও পুত্রবধূ মোছা. কনা খাতুন (৩৭) দীর্ঘদিন ধরে তাকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। কিন্তু পিতার শেষ সম্বল নিজের নামে লিখে দিতে অস্বীকৃতি জানানোই যেন তার জন্য কাল হয়ে দাঁড়ায়। থানায় লিখিত অভিযোগ থেকে জানা যায়, প্রায়ই তাকে অকথ্য ভাষায় গালিগালাজ...
Developed by BDITHOST