
পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩০ মার্চ ২০২৬) বিকাল আনুমানিক ৪টা ২৫ মিনিটে ডিবি পুলিশের একটি দল ঈশ্বরদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পিয়ারপুর বাজার এলাকায় অভিযান চালায়। এসময় এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাকে অনুসরণ করা হয় এবং পরে পিয়ারপুর কোর্টপাড়া জামে মসজিদ সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি মোঃ গোলাম রব্বানী (৩৪)। তার দেহ তল্লাশি করে একটি লোহার তৈরি ৮ চেম্বার বিশিষ্ট রিভলবার ও ৮ রাউন্ড .২২ বোরের গুলি উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি নোকিয়া বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক...
Developed by BDITHOST