গত ২৭ নভেম্বর পাবনার ঈশ্বরদী থানার চকগড়গড়ি আলহাজ মোড় এলাকায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে জামায়াত ইসলামী ও বিএনপি সমর্থিত এমপি প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে তুষার হোসেন প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে জনসাধারণের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে। ঘটনার পর উভয় পক্ষ বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করে। পিস্তল হাতে ভাইরাল হওয়া সেই যুবককে পিস্তল ও দুই রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করেছে পাবনার গোয়েন্দা শাখার পুলিশ সদস্যরা। ১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় সিরাজগঞ্জ জেলার সদর থানার ধানবান্ধি এলাকার মতি সাহেবের ঘাট সংলগ্ন জে. সি. রোড এলাকায় অভিযান চালিয়ে আসামী মোঃ তুষার হোসেন (২১) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তুষার হোসেনকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে তার হেফাজতে ঈশ্বরদীর ভেলুপাড়া এলাকায় একটি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল এবং দুই...
Developed by BDITHOST