
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাজারপাড়া (মসজিদপাড়া) এলাকায় পরিত্যক্ত অবস্থায় দুইটি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে পাকশী পুলিশ ফাঁড়ি। শনিবার (১৪ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম এবং এএসআই মোঃ হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, পাকশী ইউনিয়নের বাজারপাড়ার পিছনে একটি ময়লার স্তূপের ভেতরে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে—এমন গোপন তথ্য পেয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ময়লার স্তূপের ভিতর থেকে দুইটি ওয়ান শুটার গান ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঘটনার পর ঈশ্বরদী থানার...
Developed by BDITHOST