উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ধীরগতির কারণে এবারও বড় কাটছাঁট হচ্ছে উন্নয়ন বাজেটে। চলতি অর্থবছরের সংশোধিত উন্নয়ন বাজেট বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) দুই লাখ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি অর্থবছরে মূল এডিপির আকার ধরা ছিল দুই লাখ ৩০ হাজার কোটি টাকা। আরএডিপিতে উন্নয়ন বাজেট কাটছাঁট হচ্ছে ৩০ হাজার কোটি টাকা।গত মঙ্গলবার অর্থ মন্ত্রণলয়ে বাজেট অনুবিভাগ-১ থেকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি অর্থায়নের উৎসভিত্তিক বিভাজন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিকল্পনা কমিশনকে নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় চলতি অর্থবছরের সংশোধিত উন্নয়ন বাজেটের আকার নির্ধারণ করা হয় দুই লাখ কোটি টাকা, যার মধ্যে সরকারের অর্থায়ন বা স্থানীয় মুদ্রায় বরাদ্দ দেওয়া হয় এক লাখ ২৮ হাজার কোটি টাকা। আর বৈদেশিক সহায়তা প্রকল্প ঋণ বা অনুদান ধরা হয় ৭২ হাজার কোটি টাকা।বাজেট অনুবিভাগের...
Developed by BDITHOST