
জীবনের কঠিন বাস্তবতা কখনো কখনো মানুষকে থামিয়ে দিতে চায়… কিন্তু মানবতার হাত ধরে আবারও শুরু হয় নতুন পথচলা। বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বিশেষ চাহিদা সম্পন্ন মোঃ নান্টু মিয়ার জীবিকার একমাত্র অবলম্বন ছিল তার ভ্যানটি। সেই ভ্যানটি চুরি হয়ে যাওয়ার পর যেন থমকে গিয়েছিল তার জীবনের চাকা। পরিবার, স্বপ্ন সবকিছুই অনিশ্চয়তার অন্ধকারে ডুবে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে পাশে দাঁড়িয়েছে “গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন”। মানবতার বন্ধনে আবদ্ধ এই সংগঠনটি তাকে নতুন একটি ভ্যান উপহার দিয়ে আবারও ফিরিয়ে দিয়েছে বেঁচে থাকার সাহস, নতুন করে স্বপ্ন দেখার শক্তি। এখন নান্টু মিয়া আবার রাস্তায় নামবেন, নিজের পরিশ্রমে জীবিকা নির্বাহ করবেন, মুখে ফিরবে হাসি এই আশাতেই আজকের এই ছোট্ট প্রয়াস। এসময় উপস্থিত ছিলেন গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ মিরাজ হোসেন, বরগুনা জেলা শাখার সভাপতি জহিরুল...
Developed by BDITHOST