যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের খোশালনগর-বালিয়াডাঙ্গা গ্রামের মাঠপাড়া শহিদুল ইসলামের বাড়িতে শত শত মানুষ ভিড়। মঙ্গলবার এই বাড়িতে ঈদের পরে নতুন করে ঈদ আনন্দ হওয়ার কথা ছিল। অথচ, পরিবারের সবাইকে হারিয়ে নির্বাক হয়ে গেছেন শহিদুল। কখনো হাউমাউ করে কান্না করছেন আবার কখনো নিশ্চুপ হয়ে মানুষের মুখের দিকে তাকাচ্ছেন। মঙ্গলবার ভোরে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের মালিগ্রাম এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কায় শহিদুলের স্ত্রী, তিন সন্তান ও প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে। নিহতের চাচা মিঠু হোসেন ও জাহাঙ্গীর হোসেন জানান, তাদের ভাইপো আরিফ প্রায় ১১ বছর ১৭ দিন পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছে। সে কারণে তাকে বিমানবন্দরে রিসিভ করতে ভাবি, ভাইপো, ভাইঝি ও তার দুই সন্তান সোমবার রাতে একটি প্রাইভেটকারযোগে ঢাকায় যান। তাকে বিমানবন্দর থেকে নিয়ে রাতেই প্রাইভেটকারে করে...
Developed by BDITHOST