
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে হঠাৎ বড় ধরনের পতন দেখা গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ অবসানে আলোচনা এগোচ্ছে বলে দাবি করার পর এশিয়ায় সকালের লেনদেনে তেলের দাম কমে যায়। বুধবার (স্থানীয় সময়) ব্রেন্ট ক্রুডের দাম ৬ দশমিক ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৫৬ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৫ দশমিক ৫ শতাংশের বেশি কমে ৮৭ দশমিক ২০ ডলারে দাঁড়ায়।মঙ্গলবার ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধে আলোচনা ‘এখনই’ চলছে এবং যুক্তরাষ্ট্র যাদের সঙ্গে কথা বলছে তারা ‘চুক্তি করতে খুবই আগ্রহী’। তিনি জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ আলোচনায় যুক্ত আছেন। তবে ট্রাম্পের এই দাবিকে নাকচ করেছে তেহরান। ইরানি কর্মকর্তারা সোমবার বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর ‘ভুয়া’...
Developed by BDITHOST