জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে স্থগিত ছিল। এরপর ম্যানুয়াল পদ্ধতিতে গণনা শুরু হলেও আড়াই ঘণ্টায়ও নৃবিজ্ঞান বিভাগের ২৭৮টি ভোট গণনা সম্পন্ন করতে পারেনি নির্বাচন সংশ্লিষ্টরা। ফলে, এখনো চলছে এক কেন্দ্রের ভোট গণনা। মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে ৫ তিন ঘণ্টা পর পুনরায় ভোট গণনা শুরু হলেও এখনো একটি বিভাগের ভোটই হাতে গুণে শেষ করা সম্ভব হয়নি।এর আগে, রাত ১টার দিকে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শহিদুল ইসলাম বলেন, ‘আমাদের সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ৩০০ ভোট কাস্ট হয়েছে এমন একটি কেন্দ্রের প্রাপ্ত ভোট প্রথমে ম্যানুয়ালি গণনা করা হবে। এরপর দুটি ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে। সে সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রথমে নৃবিজ্ঞান বিভাগের ২৭৮টি কাস্টিং ভোট দিয়ে নতুন করে ভোট গণনা...
Developed by BDITHOST