রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান আসন্ন। চাঁদ দেখারভিত্তিতে আগামী ১৮ কিংবা ১৯ ফেব্রুয়ারি শুরু হতে পারে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ এই মাস গণনা। এবার রোজা সর্বোচ্চ সাড়ে ১৩ ঘণ্টা দীর্ঘায়িত হতে পারে বলে জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন। জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুযায়ী, এ বছর বিশ্বের বিভিন্ন দেশে রমজান শুরুর তারিখ ভিন্ন হতে পারে। চাঁদ দেখা ও বৈজ্ঞানিক গণনার পার্থক্যের কারণে কিছু দেশে ১৮ ফেব্রুয়ারি এবং অন্য দেশগুলোতে ১৯ ফেব্রুয়ারি রোজা শুরু হওয়ার সম্ভাবনা আছে। সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, মাসের শুরু নিয়ে মতভেদ থাকলেও রমজানের শেষ এবং শাওয়াল মাসের শুরু তা ঈদুল ফিতর অধিকাংশ মুসলিম দেশে ২০ মার্চের আশপাশে, এমনকি একই দিনে হওয়ার সম্ভাবনা আছে। আল জারওয়ান বলেন, জ্যোতির্বিজ্ঞানের তথ্য নির্দেশ করছে যে, এ...
Developed by BDITHOST