
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের চার লাখের কাছাকাছি শিক্ষক-কর্মচারী আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঈদ বোনাস পেতে যাচ্ছেন। শিক্ষক-কর্মচারীদের উৎসবভাতা দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সব প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী রোববার (১৫ মার্চ) থেকেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে বোনাসের টাকা পৌঁছাতে পারে। জানা গেছে, গত মঙ্গলবার শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপর তা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে অর্থ ছাড়ের জন্য আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। বর্তমানে অর্থ ছাড়ের প্রক্রিয়া রয়েছে বাংলাদেশ ব্যাংকে। সেখান থেকে অর্থ ছাড় হলেই শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে ঈদ বোনাস বা উৎসবভাতার টাকা চলে যাবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এবার মোট তিন লাখ ৮৯ হাজার ৭৯৩ জন শিক্ষক-কর্মচারীর জন্য ঈদ বোনাস...
Developed by BDITHOST