বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদের তথ্য দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। ভুল বা অসঙ্গতিপূর্ণ তথ্য দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার মাউশির বেসরকারি কলেজ-৩ শাখা থেকে জারি করা এক নোটিশে এই নির্দেশ দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন মাউশির সহকারী পরিচালক মো. মাঈন উদ্দিন। নোটিশ অনুযায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের আগামী ১০ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে এমপিওভুক্ত বেতন-ভাতা স্থগিতের সুপারিশ করা হতে পারে।মাউশি জানিয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) দেওয়া তথ্য যাচাই করতে দেশের আঞ্চলিক কার্যালয়গুলোকে শূন্যপদের তথ্য পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছিল। যাচাই শেষে বেশ কিছু প্রতিষ্ঠানের দেওয়া তথ্যের মধ্যে অসঙ্গতি পাওয়া যায়। প্রতিবেদনে দেখা গেছে, ২৩৭টি পদে ভুল চাহিদা...
Developed by BDITHOST